মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দেশের মানুষ এখন আর ক্ষুধার্ত থাকে না: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের মানুষ এখন আর ক্ষুধার্ত থাকে না। ক্ষুধার জন্য এখন আর সন্ধ্যার পর বাসি খাবার চেয়ে ডাক শোনা যায় না। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও দেশ বহুদূর এগিয়েছে। ৪১ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। এখন সহজে খালি পায়ে মানুষ দেখা যায় না।

সোমবার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আকাশ থেকে ঢাকা শহর চেনা যায় না। আকাশ থেকে চট্টগ্রাম শহরও চেনা যায় না, আজ থেকে ২০ বছর আগে ঢাকার রাস্তায় যারা রিকশা চালাতেন বেশিরভাগের পায়ে স্যান্ডেল ছিল না। এখন খালি পায়ে মানুষ দেখা যায় না, ছেঁড়া কাপড়-চোপড় পরা মানুষ দেখা যায় না।

তিনি বলেন, এ বদলে যাওয়া কোনো জাদুর কারণে হয়নি। এটি হয়েছে শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে। বিধাতার কাছে আমার প্রার্থনা, শেখ হাসিনা অব্যাহতভাবে এ দেশকে নেতৃত্ব দিয়ে যাক। আমরা যেন তার শতবর্ষ উদযাপন করতে পারি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ