spot_img
spot_img

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, চালকসহ ৪ জন নিহত

কানাডার কুইবেক প্রদেশের সাঁতে-ব্রিজিদ-দ্য-লাভাল শহরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে রাজধানী মন্ট্রিল থেকে রওনা হওয়ার পর হেলিকপ্টারটি শহরটির র‌্যাং দে ইকোসাইস এলাকায় হাইওয়ের কাছে বিধ্বস্ত হয়।

সাঁতে-ব্রিজিদ-দ্য-লাভাল পুলিশের সার্জেন্ট আন্দ্রিয়ে-অ্যানি বিলোদিও বলেন, হেলিকপ্টারটিতে চালকসহ মোট চারজন ছিলেন। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারটি ব্যক্তি মালিকানাধীন ছিল। নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

আন্দ্রিয়ে-অ্যানি বিলোদিও জানান, শনিবার দুপুর ২টার পর হেলিকপ্টারটি থেকে পুলিশের কাছে একটি জরুরি ফোনকল আসে। ফোনকলে এক প্রত্যক্ষদর্শী জানান, শহরের র‌্যাং দে ইকোসাইস এলাকায় হাইওয়ের কাছে একটি হেলিকপ্টার বিপদে পড়েছে এবং সম্ভবত সেটিতে আগুন ধরে গেছে।

তিনি বলেন, ওই ফোনকল পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ধ্বংস হয়ে যায়।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে সাঁতে-ব্রিজিদ-দ্য-লাভাল পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সূত্র : বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ