spot_img

‘বিশ্ববাজারে তেলের দাম কমার পরও এদেশে দাম বাড়ানোর কোনও যৌক্তিকতা নেই’

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম কমেছে, এদেশে তেলের দাম বাড়ার কোন যৌক্তিকতা নেই। কাজেই তেলের দাম অবিলম্বে কমাতে হবে।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানা আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, তেলের দাম বাড়িয়ে সরকার লুটেরাদেরকে সুযোগ করে দিয়েছে। ফলে সিন্ডিকেটগুলো সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে জনগণকে শোষণ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ