spot_img
spot_img

বাঁশখালী পুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু ১ ডিসেম্বর

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি সংগঠন বাঁশখালী পুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির ব্যবস্থাপনায় ৩তিন ব্যাপী ২৯তম তাফসীরুল কুরআন মাহফিল বৃহস্পতিবার,শুক্র ও শনিবার (১,২ ও ৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমুহনী বাজার সংলগ্ন ময়দানে প্রত্যহ বিকাল ২টা থেকে মাহফিল আরম্ভ হবে।

রোববার(২৭ নভেম্বর) ইনসাফকে এই তথ্য নিশ্চিত করেছেন মাহফিল ইন্তেজামিয়া কমিটির সদস্য মুহাম্মদ আব্দুল ওয়াজেদ।

প্রথমদিন বয়ান করবেন:
মাওলানা ওমর ফারুক সন্দ্বীপি ঢাকা, মাওলানা ইসমাইল খাঁন মেখল মাদরাসা, মাওলানা আনিসুর রহমান বরকল ফয়জিয়া মাদরাসা, মাওলানা হেলালুদ্দীন পুকুরিয়ভী ও মাওলানা সাঈদ আহমদ হাটহাজারী মাদরাসা।

দ্বিতীয় দিন বয়ান করবেন:
মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী,মুফতী শামসুদ্দীন জিয়া পটিয়া, মাওলানা আব্দুল বাতেন ঢাকা,মাওলানা হাবিবুর রহমান কাসেমী মুহতামিম নাজিরহাট মাদরাসা, মাওলানা মোস্তফা নূরী কক্সবাজার ও মাওলানা ক্বারি আহমদুল হক পটিয়া।

সমাপনী দিন বয়ান করবেন:
মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আব্দুল বাসেত খাঁন সিরাজী সিরাজগঞ্জ, মুফতী মাহমুদুল হাসান শায়খুল হাদীস বাবুনগর মাদরাসা,মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক ফেনী।

মাহফিলে সভাপতিত্ব করবেন যথাক্রমে মাওলানা ক্বারি আব্দুচ্ছমদ,মাওলানা ক্বারি আইয়ুব ও মাওলানা হাফেজ নূর আহমদ।

সংগঠনের সভাপতি ও জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারি আব্দুচ্ছমদ ও সেক্রেটারী মাওলানা ওহিদুল ইসলাম চৌধুরী যথাসময়ে সবাইকে মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ