spot_img
spot_img

নিয়ন্ত্রণে ভৈরব জুতা মার্কেটের আগুন; ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জের ভৈরবে একটি জুতার মার্কেটে লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। আগুনে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিক সমিতির।

রবিবার (২৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদের সামনে মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ করে হাজী ফুল মিয়া পাদুকা মার্কেটে তৃতীয় তলায় একটি জুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরর্বতী আগুন বেড়ে গিয়ে মার্কেটের শতাধিক পাদুকা দোকানের গোডাউনে আগুন লাগে। এতে পাদুকা দোকানের গোডাউনে থাকা ২০-৩০ কোটি টাকার জুতাসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে সেই কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিদ্যুতের লাইন থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান সবুজকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর তিনজন হলেন ভৈরব থানার ওসি, ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা ও বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা। আগামী তিন দিনের মধ্যে এ কমিটি রিপোর্ট প্রদান করবে বলে জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ