spot_img
spot_img

মহিষের গুঁতোয় আহত সাবেক সংসদ সদস্য

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি মহিষের গুঁতোয় আহত হয়েছেন।

রবিবার (২৭ নভেম্বর) বিকেলে টেকনাফ সদরের সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাবেদ ইকবাল।

তিই জানান, রবিবার বিকেলে সমুদ্র সৈকত এলাকায় মহিষের লড়াইয়ের আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদি। লড়াই চলাকালীন একটি মহিষের শিংয়ের গুঁতোয় মাটিতে পড়ে যান তিনি। পরে বদিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাগ্য ভালো থাকায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সাবেক এই সংসদ সদস্য। ছুটে আসা মহিষের সিংয়ের গুঁতোয় আহত হয়েছেন তিনি। পায়ে পিষ্ট হলে বড় ধরনের বিপদ ঘটতে পারত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ