spot_img

সৌদিতে ইয়েমেনের শিয়া হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের রিয়াদ ও খামিস মুসায়েত শহরে ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদ ও খামিস মুসায়েত শহরে গত ৬ ডিসেম্বর বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। বাংলাদেশ এ ঘটনার তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ ঘটনায় সৌদি আরবের সঙ্গে সংহতি জানাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হুথি বাহিনীর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে। এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ