spot_img
spot_img

ভারতের হাসপাতালে আগুন; ২ চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

ভারতের একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় ২ চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) ভারতের রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাংক মোড় এলাকায় দিবাগত রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মৃতদের মধ্যে হাসপাতালের মালিক চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং সেবিকা তারা দেবী। এছাড়া সোহান খানারি নামে আরও একজনের মরদেহকে সনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে চিকিৎসক দম্পতিসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে হঠাৎ ওই হাসপাতালে আগুন লেগে যায়। হাসপাতালের একটি অংশে দায়িত্বরত ছিলেন সে চিকিৎসক দম্পতি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বাহিনী কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। পুলিশের প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ