spot_img
spot_img

জাতিসংঘের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি দেশটিতে মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

মার্টিন গ্রিফিথসের নেতৃত্বে জাতিসংঘের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন।

এ বৈঠকে মার্টিন গ্রিফিথস আফগানিস্তানের নারীদের শিক্ষা ও কাজের উপর নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানিয়েছিলেন।

বৈঠকে তার এ কথার উত্তরে সিরাজুদ্দিন হাক্কানি আশ্বস্ত করেছেন যে, মেয়েদের জন্য স্কুল ও বিশ্ববিদ্যালয়ের দরজা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে তবে এটি স্থায়ী কোন সিদ্ধান্ত নয়।

বৈঠকে হাক্কানি স্বীকার করেছেন, বর্তমানে নারীদের শিক্ষা ও কাজ নিয়ে মতভেদ রয়েছে। তবে এটি দ্রুত সমাধান করা হবে।

উল্লেখ্য; পূর্বে জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এক বৈঠকে বলেছিলেন, ২০২৩ সালে তারা আফগানিস্তানে ৪.৬ বিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন।

সূত্র: এভিএ
spot_img
spot_img
spot_img

সর্বশেষ