spot_img
spot_img

ফিলিস্তিনি তরুণের গেরিলা হামলায় ৭ ইসরাইলী নিহত; আহত ৩

গত বৃহস্পতিবার দখলকৃত পশ্চিমতীরের জেনিনে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনীর হামলায় ১০ জন ফিলিস্তিনি শহীদ হয়। তার একদিন পর শুক্রবার (২৭ জানুয়ারি) জেরুসালেমে এক ফিলিস্তিনি যুবকের গেরিলা হামলায় ৭ জন ইসরাইলী নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ইসরাইলী দখলদার পুলিশের দেওয়া তথ্যে জানা গিয়েছে, দখলকৃত জেরুজালেমের খাইরি আলকাম (২১) নামে চিহ্নিত স্বাধীনতাকামী ফিলিস্তিনি যুবককে ইসরায়েলি পুলিশ ঘটনাস্থলে শহীদ করেছে।

উল্লেখ্য; এর ঠিক এক দিন আগে দখলদার ইসরায়েলি গোয়েন্দা সদস্যের সাথে সেনাবাহিনী মিলিত হয়ে জেনিনের শরণার্থী শিবিরে অভিযান চালায়। এ অভিযানে মিলিত বাহিনী তিন ভাইসহ দশজন ফিলিস্তিনিকে নিষ্ঠুরভাবে শহীদ করে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ