spot_img

এখনও ইউক্রেনে ৭০০ বাংলাদেশি আটকে রয়েছেন: জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউক্রেনে এখনও ৭০০ বাংলাদেশি আটকে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান এছাড়াও সীমান্ত অতিক্রম করে প্রায় ৫০০ বাংলাদেশি ইউক্রেন থেকে পাশের তিনটি দেশে পাড়ি দিয়েছেন।

আটকে পড়াদের নিরাপদ আশ্রয়ে নিতে আইওএম-এর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার।

এদিকে, ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়েছে বাংলাদেশের দুটি বাণিজ্যিক জাহাজ। এছাড়া বাংলাদেশের মন্ত্রিসভায় যুদ্ধের বিষয়ে আলোচনা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

এদিকে ইউক্রেনের অলিভিয়া বন্দরে ২৯ নাবিকসহ আটকে আছে এমভি বাংলা সমৃদ্ধি নামে একটি বাণিজ্যিক জাহাজ। তবে জাহাজের সবাই নিরাপদ আছে বলে জানায় বাংলাদেশ শিপিং করপোরেশন। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে আলোচনা হয় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, যুদ্ধের পক্ষে নয় বাংলাদেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পার্শ্ববর্তী তিনটি দেশে বাংলাদেশের হাইকমিশন যুদ্ধ পরিস্থিতি খবরাখবর সার্বক্ষণিক জানাচ্ছে বলেও ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ