spot_img

শেখ হাসিনার নেতৃত্বে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে; দেশের কোথাও ভিক্ষুক দেখা যায় না : ড. হাছান মাহমুদ

দেশের কোথাও ভিক্ষুক দেখা যায় না বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‌‘দেশের কোথাও আর ভিক্ষুক দেখা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।’

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিএনপির নেতাকর্মীরা দেখতে পায় না। সরকারের নানামুখী উন্নয়নে বাংলাদেশ যখন প্রশংসায় ভাসছে তখন মিথ্যাচারে ব্যস্ত বিএনপি।’

সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ ছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ বক্তব্য দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ