spot_img
spot_img

সমস্যা থেকে উত্তরণের পথ দেখায় গণমাধ্যম : প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, যেকোনো সমস্যা বা সংকট থেকেই সম্ভাবনা তৈরি হয়। আর এই সমস্যা থেকে উত্তরণের পথ দেখায় গণমাধ্যম।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীতে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক (সিরডাপ) সম্মেলন কক্ষে ‘প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক ঢাকা বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মশালায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০১৪ সালে হঠাৎ ভারত সরকার বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দেয়। ফলে আমাদের দেশে কোরবানিতে গরুর সংকট তৈরি হয়েছিল। সে সময় কিছু গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছিল। এই প্রেক্ষিতে আমরা গরুর সংকট চ্যালেঞ্জটি ভালোভাবে মোকাবিলা করতে পেরেছি। এখন আমাদের দেশে গরুর কোনো সংকট নেই। আমরা আমাদের নিজেদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে বলেন, আমাদের দায়িত্বশীল সাংবাদিকতা প্রাণিসম্পদ খাতকে আরও সম্ভাবনা করে তুলতে পারে।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাত নিয়ে আমি শতভাগ ইতিবাচক প্রতিবেদন প্রত্যাশা করি না। আমি আপনাদের কাছ থেকে সাজেশন মূলত প্রতিবেদন চাই। কেন এই খাত উন্নয়ন হচ্ছে না। উন্নয়নের জন্য আমাদের আরও করণীয় কি কি করা উচিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ