ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের বিশেষ বাহিনীর দ্বারা পরিচালিত একটি অভিযানে কাবুলের জাকরিন শহরের দায়েসের প্রধান কমান্ডার কারি ফাতেহ নিহত হয়েছেন।
গতকাল সোমবার আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গভীর রাত ধরে চলমান একটি জটিল অপারেশনের মাধ্যমে এ অপরাধীকে হত্যা করা হয়েছে।”
তিনি আরো বলেন, কাবুলে বিদেশী কূটনৈতিক মিশন, মসজিদসমূহ ও সাম্প্রতিক বিভিন্ন হামলা সরাসরি কারি ফাতেহের নির্দেশে করা হয়েছিল।
উল্লেখ্য, এই মাসের শুরুতে ভারতীয় উপমহাদেশের দায়িত্বে থাকা দায়েস প্রধান ইজাজ আমিন আহাঙ্গার ও তার দুই কমান্ডারকে হত্যা করে। এছাড়াও সাম্প্রতিক দিনগুলিতে বিদেশী সহ বেশ কয়েকজন দায়েশ সদস্য কেও আটক করা হয়েছে।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











