spot_img
spot_img

আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে দায়েশের প্রধান ৩ সদস্য নিহত

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মাজার-ই শরিফে নিরাপত্তা বাহিনীর অভিযানে দায়েশের প্রধান ৩ জন সদস্য নিহত হয়েছে।

গত সোমবার (২৭ মার্চ) আফগানিস্তানের গোয়েন্দা অধিদপ্তর (জিডিআই) এক টুইট বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছে।

গোয়েন্দা অধিদপ্তর থেকে বলা হয়েছে, বালখ প্রদেশের কেন্দ্রস্থল মাজার ই শরিফে দায়েসের ৩ জন সদস্যকে হত্যা করা হয়েছে। এ ৩ জন সদস্য যথাক্রমে জয়নুদ্দিন, আবু ওমর আফ্রিদি ও ওস্তাদ সালমান তাজিকিস্তানি দায়েসের তিনটি বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিল। নিহতদের মধ্যে জয়নুদ্দিন দায়েশের বলখ প্রদেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আবু ওমর আফ্রিদি খোরাসানের বিচার ব্যবস্থার প্রধান এবং ওস্তাদ সালমান তাজিকিস্তানি সামরিক প্রশিক্ষণ ও মাইন পরিচালনার দায়িত্বে ছিলেন।

জিডিআই আরো জানিয়েছে, বলখের প্রাক্তন গভর্নর দাউদ মুজামিলের উপর হামলার পরিকল্পনাকারী সকলকেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা অধিদপ্তরের মতে, এ সকল সদস্যই তাজিকিস্তানের নাগরিক যাদেরকে বিভিন্ন আক্রমণ ও হামলার জন্য আফগানিস্তানে পাঠানো হয়েছে।

উল্লেখ্য; তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের পরিসংখ্যান অনুযায়ী গত বছরে দায়েসের বিরুদ্ধে অন্তত ৭০ টি অভিযান পরিচালিত হয়েছে।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ