ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকার আগের প্রেসিডেন্টরাও ইহুদিবাদীদেরকে ব্যাপক সহযোগিতা ও সমর্থন দিয়েছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইহুদিবাদীদের কেনা গোলামের মতো সেবা করেছেন।
বুধবার (২৮ এপ্রিল) ইরানের মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসান রুহানি বলেন, যারা ইরানের পরমাণু সমঝোতা থেকে বের হতে ট্রাম্পকে উসকানি দিয়েছিল তারা হলো এই ইহুদিবাদীরা, একইভাবে তারা ট্রাম্পকে দিয়ে বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেছে, এছাড়া ফিলিস্তিনকে অজুহাত হিসেবে ব্যবহার করে ট্রাম্প কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছেন, এর পেছনেও ছিল ইহুদিবাদীরা।
তিনি বলেন, ইহুদিবাদীরা, তাদের সহযোগীরা এবং আমেরিকা এখন ইরানের সাফল্যে ক্ষুব্ধ। তারা চার বছর ধরে ইরানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল তা কোনো কাজে আসেনি।












