spot_img
spot_img

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে আমেরিকা

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। পর্যালোচনা শেষে ওয়াশিংটনের পক্ষ থেকে শিগগিরই এ প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানানো হবে।

সোমবার (২৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।

তিনি বলেন, “আজ সকালে একটি আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে আমি আগেভাগে কিছু বলতে চাই না, এবং আমি নিশ্চিত যে খুব শিগগিরই এ ব্যাপারে আপনারা সরাসরি প্রেসিডেন্টের কাছ থেকে শুনবেন।”

আমেরিকা ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং স্থায়ীভাবে উত্তেজনা নিরসনে সম্প্রতি ৩ স্তর বা পর্যায়ের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। গতকাল সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে একাধিক ইরানি সূত্র।

ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং ইরান ও লেবাননে আর আগ্রাসী হামলা হবে না- এই নিশ্চয়তা দিতে হবে আমেরিকা ও ইসরাইলকে।

দ্বিতীয় পর্যায় : যদি প্রথম স্তরের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেয়, তাহলে দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা চলবে।

তৃতীয় পর্যায় : যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঙ্গে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছায়, তখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ