spot_img
spot_img

আমেরিকা অন্য দেশের ওপর হুকুম চালানোর মতো অবস্থায় নেই: ইরান

আমেরিকা অন্য দেশের ওপর হুকুম চালানোর মতো অবস্থায় নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিনি আরও বলেন, ওয়াশিংটনকে এখন অবশ্যই তাদের অবৈধ ও অযৌক্তিক দাবি পরিত্যাগ করতে হবে।

হরমুজ প্রণালি ঘিরে নতুন একটি প্রস্তাব যখন ওয়াশিংটনে পর্যালোচনা করছে, ঠিক সেই সময়েই তেহরানের পক্ষ থেকে এ মন্তব্য এসেছে।

যুদ্ধের শুরু থেকেই ইরান এই কৌশলগত জলপথ কার্যত বন্ধ করে রেখেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক ধাক্কা লেগেছে এবং সংঘাত নিরসনের আলোচনায় এই প্রণালি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

যুদ্ধবিরতি লড়াই থামিয়ে রাখলেও ইরান, আমেরিকা ও ইসরাইলের মধ্যে সংঘাতের স্থায়ী সমাধানের আলোচনায় এখনো কোনো ফলাফল আসেনি। তবে ইরানের নতুন যে প্রস্তাবটি আমেরিকা পর্যালোচনা করছে, তাতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছে।

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে তালায়ি-নিক বলেন, ইরান স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে; বিশেষ করে এসসিওর সদস্যদের সঙ্গে নিজেদের প্রতিরক্ষামূলক সামরিক সক্ষমতা ভাগাভাগি করতে প্রস্তুত।

সূত্র: এএফপি, টাইমস অফ ইসরাইল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ