spot_img
spot_img

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের ১৫ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী।

শুক্রবার (২৭ মে) পশ্চিম তীরে ওই কিশোরকে হত্যা করে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরের বেথলেহেমের কাছে অবস্থিত আল-খাদের শহরে ওই কিশোরকে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী। তার ঘাড়ে ও পিঠে গুলি করে হত্যা করা হয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ হত্যাকাণ্ডটি দখলদার বাহিনী কর্তৃক পরিচালিত ধারাবাহিক অপরাধ ও হত্যাকাণ্ডের অংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ