spot_img

মগবাজার বিস্ফোরণে নিহত ইসলামী ঘরানার জনপ্রিয় উপস্থাপক মুস্তাফিজুর রহমান

রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত ইসলামী ঘরানার জনপ্রিয় উপস্থাপক মাওলানা মুস্তাফিজুর রহমান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মুস্তাফিজুর রহমান ইনসাফের সাবেক সংবাদ উপস্থাপক। এছাড়াও দাবানল শিল্পীগোষ্ঠীর প্রধান উপস্থাপক ছিলেন। তিনি রেডিও ধনিতে ‘আহকামুল জুমা’ ও রেডিও একাত্তরে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর মূলক অনুষ্ঠান ‘ইসলাম ও আমরা’ -এর সঞ্চালনা করতেন।

সন্ধ্যায় মগবাজারে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন মাওলানা মুস্তাফিজুর রহমান। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ