spot_img

করোনার কারণে ইউপি নির্বাচন স্থগিতের প্রস্তাব

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিতের প্রস্তাব করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই প্রস্তাব নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হবে।

সোমবার (২৮ জুন) রাতে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ।

গত ৩ মার্চ প্রথমধাপের ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। কোভিড পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। পরে গত ৩ জুন ভোটের তারিখ পুনঃনির্ধারণ করে ২১ জুন করা হয়।

তবে সীমান্তবর্তী এলাকায় কোভিড পরিস্থিতি অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। বাকি ২০৪টি ইউপিতে গত ২১ জুন ভোট অনুষ্ঠিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ