মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর, আইআরজিসি।
নতুন করে ইরানে আমেরিকার হামলার প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আমেরিকার সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আইআরজিসির নৌ কমান্ডের জারি করা বিবৃতিতে বলা হয়, ‘সিরিক শহরের ওপর আমেরিকার হামলা হরমুজ প্রণালির ওপর আমাদের আধিপত্যের রহস্যের সমাধান করবে না। কিন্তু চুক্তি লঙ্ঘনকারী জাহাজগুলোকে ছাড় দেওয়া হবে না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো একটি আলাদা বিষয়। এই দিনগুলোতে তারা নরক যন্ত্রণা ভোগ করবে।’
এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আটটি আমেরিকান সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ইরানের বিরুদ্ধে আমেরিকার নতুন করে শুরু করা আগ্রাসনের ‘চূড়ান্ত জবাব’ হিসেবে এই হামলাকে বর্ণনা করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর, আইআরজিসি।
সূত্র: আল জাজিরা











