spot_img
spot_img

লেবাননের সঙ্গে চুক্তি ইসরাইলের জন্য ঐতিহাসিক অর্জন: নেতানিয়াহু

আমেরিকার মধ্যস্থতায় লেবাননের সঙ্গে হওয়া চুক্তিকে ইসরাইলের জন্য একটি ‘ঐতিহাসিক অর্জন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, গতকাল সরাসরি ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা ইসরাইল রাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক চুক্তি অর্জন করেছি।

নেতানিয়াহুর দাবি, এই চুক্তির ফলে ইরান ও হিজবুল্লাহ বড় ধরনের ধাক্কা খেয়েছে।

উল্লেখ্য, আমেরিকার মধ্যস্থতায় কয়েক দিনের আলোচনার পর ওয়াশিংটনে ইসরাইল ও লেবানন একটি ‘ফ্রেমওয়ার্ক’ চুক্তিতে সই করেছে।

এর ঘোষণা দিয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই চুক্তি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করবে।

তবে চুক্তি সই হলেও দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সীমিত সংঘর্ষ এখনও চলছে।

বিদ্যমান যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা পুরোপুরি কমেনি।

শুক্রবার (২৬ জুন) সই হওয়া এই চুক্তিতে হিজবুল্লাহ অংশ নেয়নি।

ফলে দক্ষিণ লেবাননের লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে তারা যোদ্ধা সরিয়ে নেবে কি না, তা এখনও অনিশ্চিত।

ওয়াশিংটনের আশঙ্কা ছিল, ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত অব্যাহত থাকলে ইরানের সঙ্গে হওয়া শান্তি সমঝোতা বাধাগ্রস্ত হতে পারে।

ওই সমঝোতায় লেবাননসহ সব ফ্রন্টে সংঘর্ষ বন্ধের অঙ্গীকার রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ