spot_img
spot_img

জুলাই থেকে ইরান-আমিরাত ফ্লাইট চলাচল শুরু

আগামী ১ জুলাই থেকে সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল পুনরায় শুরু হচ্ছে। আঞ্চলিক সামরিক উত্তেজনার কারণে কয়েক মাস ধরে কার্যক্রম স্থগিত থাকার পর ফ্লাইট চলাচল ফের শুরু করার অনুমোদন দেয় দুই দেশের কর্তৃপক্ষ।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মজিদ আখাওয়ান বলেছেন, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল কর্তৃপক্ষ ১ জুলাই থেকে ফ্লাইট পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র জারি করেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এই রুটে ইরানি বিমান সংস্থাগুলো পরিষেবা দেবে। প্রয়োজনীয় পর্যালোচনার পর অন্যান্য বিমান সংস্থাকেও এতে যুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।

আখাওয়ান আরও বলেন, অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে। তা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল।

এর আগে, একজন ইরানি বাণিজ্য কর্মকর্তা বলেছিলেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতির’ কারণে যে পণ্যগুলো খালাস করা সম্ভব হয়নি, সেগুলো সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর থেকে ইরানে পাঠানো হচ্ছে।

ওই কর্মকর্তা আরও বলেন, বাণিজ্য ধীরে ধীরে যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার খবরের পর আমেরিকা ইরানের একাধিক স্থাপনায় হামলা চালালেও পণ্য খালাস পুনরায় শুরু হয়েছে।

সূত্র: ডন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ