spot_img
spot_img

ইসরাইল-লেবানন চুক্তি একটি ঐতিহাসিক ভুল: বেন-গাভির

ইসরাইলের অতি-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির লেবাননের সঙ্গে হওয়া চুক্তি কাঠামোর তীব্র সমালোচনা করেছেন।

তিনি এই চুক্তিকে একটি ‘ঐতিহাসিক ভুল, একটি ভয়াবহ হাতছাড়া হওয়া সুযোগ এবং প্রজন্মের পর প্রজন্মের জন্য বিলাপ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বেন গভির এ কথা বলেন।

তিনি বলেন, ইসরাইলের উচিত হিজবুল্লাহকে ‘অ্যানেস্থেশিয়া দেওয়া’ বা অবশ করা নয়, বরং তাদের ‘খুবলে পিষে’ ফেলা।

তিনি বলেন, এই চুক্তি হিজবুল্লাহকে একটি যুদ্ধবিরতির মাধ্যমে সেই ‘জীবনরেখা’ দিয়েছে, যা তারা ভিক্ষা করছিল। লেবাননের সেনাবাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করতে পারবে-এমন দাবিকে তিনি একটি ‘বিপজ্জনক বিভ্রম’ বলে উড়িয়ে দিয়েছেন।

বেন গভির বলেন, ‘লেবাননের সেনাবাহিনী দুর্বল, তাদের বাহিনীতে অনুপ্রবেশ ঘটেছে। হিজবুল্লাহর সদস্য ও তাদের সমর্থকেরা এই সেনাবাহিনীরই একটি অবিচ্ছেদ্য অংশ। তারা কয়েক দশক ধরে হিজবুল্লাহর শক্তি বৃদ্ধি ঠেকাতে পারেনি, আর এখনও কোনো পরিবর্তন হবে না।’

বেন গভির আরও জানান, এই চুক্তি সই হওয়ার আগে ইসরাইলি মন্ত্রিসভায় তিনি কয়েক সপ্তাহ ধরে এর বিরোধিতা করেছিলেন এবং ভবিষ্যতেও তিনি এর বিরোধিতা বজায় রাখবেন।

সূত্র: আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ