spot_img
spot_img

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না।

শনিবার (২৭ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুদ্ধবিরতি চুক্তি আবারও ভঙ্গ করায় আমেরিকার বিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে।’

তিনি বলেন, ‘এমন সময় আসতে পারে, যখন আমরা আর সংযম দেখাতে পারব না। তখন আমরা যে সামরিক অভিযান সফলভাবে শুরু করেছি, তা শেষ করতে বাধ্য হব। যদি এমনটি হয়, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।’

সূত্র: আল আরাবিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ