spot_img
spot_img

ছাগল চুরির দায়ে মাংস সহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ছাগল চুরির পর জবাই করে মাংস ফ্রিজে রেখে দেন পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. রেজাউল হক রাজন। পরবর্তীতে গভীর রাতে তার বাসায় তল্লাশি চালিয়ে ফ্রিজ থেকে চুরি করা ছাগলের ৫ কেজি মাংস সহ তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় দুমকি থানায় একটি মামলা করা হয়েছে।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. আবু গাজীর সঙ্গে একই এলাকার বাসিন্দা আ.লীগ নেতা রেজাউল হক রাজনের পূর্ব বিরোধ চলছিল। বুধবার বিকালে পূর্ব বিরোধের জের ধরে আবু গাজীর ১২ হাজার টাকা মূল্যের একটি খাসি ছাগল চুরি করে নিয়ে জবাই করে মাংস ফ্রিজে রেখে দেন বলে অভিযোগ উঠে রেজাউল হক রাজনের বিরুদ্ধে।

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, ছাগল চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়েরে করা হয়েছে এবং আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি তার বাসার ফ্রিজ থেকে চুরিকৃত ছাগলের ৫ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর বলেন, যদি ঘটনা সত্যি হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ