spot_img

নিরপেক্ষ নির্বাচনের চেষ্টা করে যাব: সিইসি আউয়াল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনীতির মাধ্যমে যদি পলিটিক্যাল স্ট্যাবিলিটি এনে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, তাহলে ইসির পক্ষে নির্বাচন করাটা অনেক সহজ হয়। আপনাদের সহযোগিতা লাগবে। কথা দিচ্ছি, আপনাদের প্রত্যাশা মতো একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের যথাসাধ্য চেষ্টা করে যাব। দোয়া করবেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে এসব কথা বলেন তিনি।

হাবিবুল আউয়াল বলেন, ভোটে হার নয়, কোনো না কোনোভাবে জিততেই হবে- এই মানসিক দৈন্যই নির্বাচনী সহিংসতার জন্য দায়ী।আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা আছে, আমি ইলেকশন করব এবং আমাকে জিততেই হবে। হারতে যে হতে পারে, এটা কিন্তু কেউ মেনে নিচ্ছে না। এ মনস্তাত্ত্বিক দৈন্য আমাদের মধ্যে আছে। তাই সহনশীলতা যদি জাগ্রত করা না যায়, তাহলে সংকট থেকে যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ