spot_img

ভুয়া একদফার বিরুদ্ধে খেলা হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশি-বিদেশি যারা চোখ রাঙাতে চায় তাদের বলতে চাই, আমাদের শিখর অনেক গভীরে, তাকে চোখ রাঙিয়ে দমন করা যায় না।

তিনি বলেন, ভুয়া একদফার বিরুদ্ধে খেলা হবে।

আজ শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের বিরুদ্ধে। এ ছাড়া খেলা হবে তারেকের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধেও খেলা হবে।’ তিনি বলেন, ‘ভুয়া তত্ত্বাবধায়ের বিরুদ্ধে। ভুয়া একদফার বিরুদ্ধে।

তিনি বলেন, বিএনপি কোথায় আছে? নয়া পল্টনে। কাদাবালিতে তারা আটকে আছে। বিএনপির একদফা কাদা পানিতে আটকে গেছে। তারেক জিয়া লন্ডন থেকে ফরমায়েশ দিচ্ছে। আর এখানে ফখরুল আমির খসরুরা লাফালাফি করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমীর খসরু বলেন—গণভবন! গণভবন তোমার বাবার? গণভবন নাকি ছেড়ে দিতে হবে। জনগণ শেখ হাসিনাকে গণভবনে বসিয়েছে। যতদিন জণগণ চাইবে ততদিন থাকবে। ততদিন তারেক জিয়া কিছু করতে পারবে না।

তিনি বলেন, মনে আছে গোলাপবাগের গরুর হাটে বিএনপি হোঁচট খেয়েছে। একদফা খাদে পড়ে গেছে। এই একদফা কোন দিন ক্ষমতার স্বাদ পূর্ণ করতে পারবে না। তারেক রহমান লন্ডনে থেকে পুলিশকে ধমক দিচ্ছে, প্রশাসনকে ধমক দিচ্ছে। তারেক রহমান ফখরুলকে বলেছে, টাকার অভাব হবে না।

ওবায়দুল কাদের আরও বলেন, একেক সময় আমেরিকার কিছু কংগ্রেসম্যানকে টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে বিএনপি। কয়েকজনকে দিয়ে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরকে চিঠি লিখে। এই দুসাহস তারা পেল কোথায়? কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা তারেক পাচার করেছে। এফবিআই সাক্ষ্য দিয়েছে। বাংলাদেশ থেকে রাজনীতি করবে না বলে দেশ থেকে পালিয়ে গেছে। এখন তারেক রহমান নাকি ফখরুলের নেতা। এই নেতা কেউ মানে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ