মার্কিন চিফ অফ নেভাল অপারেশন অ্যাডমিরাল মিশেল জিলডে জানিয়েছেন, রাশিয়া এবং চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় আমেরিকা লেজার অস্ত্র তৈরি করবে।
গত শুক্রবার (২৬ আগস্ট) মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
জিলডে জানান, এই ধরনের লেজার অস্ত্র তৈরিতে উচ্চ মাত্রার এনার্জি লেজার অথবা উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ ব্যবহার করা হবে যা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হুমকি ধ্বংস করতে সক্ষম।
তিনি বলেন, মার্কিন নৌবাহিনীর সামনে এখন এই লেজার অস্ত্র তৈরি প্রাধান্য পাচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিরক্ষার দৃষ্টিকোণ থেকে আমরা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হুমকিকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। এটিকে কোনোমতেই আমরা উপেক্ষা করছি না।
অ্যাডমিরাল জিলডে বলেন, রাশিয়া এবং চীন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দিক দিয়ে যে উন্নতি অর্জন করেছে।
তিনি বলেন, দেশ দুটির হাইপারসনিক অস্ত্র সত্যিকার অর্থেই উদ্বেগের কারণ। চীন এবং রাশিয়া দুই দেশ এই অস্ত্র তৈরি করছে এবং তারা অল্প সময়ের মধ্যেই এই সক্ষমতা অর্জন করবে।
সূত্র: সিএনএন।











