spot_img
spot_img

দায়েশের কার্যক্রম নিয়ে জাতিসংঘের দাবি প্রত্যাখ্যান করল আফগানিস্তান

আফগানিস্তানে দায়েশের কার্যক্রম নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বক্তব্যকে অস্বীকার করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দায়েশের উপস্থিতি নিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ভ্লাদিমির ভোরনকভ বলেন, আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সেখানে প্রায় ২০ টি সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিত রয়েছে।

তাদের এ দাবির বিপরীতে কাবুল এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্টটি কোন ধরনের নথিপত্র থেকে প্রমানিত নয়। যা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সুনামকে ক্ষুন্ন করতে পারে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “এই ধরনের অপপ্রচার দায়েশ গোষ্ঠীকে অনুপ্রেরণা যোগাবে, যার ফলে এই অঞ্চলে অস্থিতিশীলতা বৃদ্ধি পাবে।”

আফগানিস্তানের ডেপুটি মুখপাত্র বিলাল কারিমি বলেন, “যোগাযোগ ও আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান পাওয়া যায়। ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান সহযোগিতামূলক সম্পর্কে বিশ্বাস করে।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন দেশ কর্তৃক আফগানিস্তানের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও তাদের সম্পদ জব্দ করা দেশটিতে মানবিক বিপর্যয়ের অন্যতম কারণ।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ