শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মানুষের উন্নয়নের মধ্য দিয়ে শেখ হাসিনা অমরত্ব লাভ করবেন: ধর্ম প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের উন্নয়নের মধ্য দিয়ে অমরত্ব লাভ করবেন বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। তিনি ইতোমধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে যা অর্জন করেছেন, তার মধ্য দিয়েই তিনি অমরত্ব লাভ করবেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার আগারগাঁও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ফিনিক্স পাখি। সব জীবন ধরে কণ্টকাকীর্ণ পথ হেঁটে, সহস্র বাধা মাড়িয়ে তিনি আজকের শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী বলেন, দিনে দিনে শেখ হাসিনার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে বাংলার মানুষের ভাগ্য। তার সুদক্ষ ও আন্তরিক নেতৃত্বের কারণে এ দেশের মানুষ একটি উন্নত জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখে। কেননা বঙ্গবন্ধুর তথা ৩০ লাখ শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়েই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ধ্বংসস্তূপ থেকে উঠে এসে তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন এ বাংলার আপামর মানুষের কল্যাণে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ