বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠাতা টেসলার মালিক ইলন মাস্ক অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছেন বলে ঘোষণা দিয়েছেন নিজেই।।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক টুইটবার্তায় এই ঘোষণা দেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্টের নামও পরিবর্তন করেছেন তিনি। অ্যাকাউন্টের নতুন নাম দিয়েছেন ‘চিফ টুইট’।
এর আগে টেসলার সিইও টুইটারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছিলেন। মাস্ক অভিযোগ করেছিলেন যে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তির সময় টুইটারের পক্ষ থেকে সংস্থাটি সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল। এরপরই চুক্তি বাতিল না করে তা সম্পন্ন করার জন্য টুইটারের পক্ষ থেকে মাস্কের বিরুদ্ধে মামলা করা হয়।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ, ভয়েস অব আমেরিকা, ইউএসএ টুডে, দ্য সিয়াটল টাইমস, দ্য ভার্জ











