spot_img
spot_img

বিদ্যুৎকেন্দ্রে হামলা গণহত্যার শামিল: ইউক্রেন

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা গণহত্যার শামিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রসিকিউটর জেনারেল এন্ড্রি কস্টিন।

রোববার (২৭ নভেম্বর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইউক্রেনজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা পরিকল্পিত এবং আত্মসমর্পণ করতে বাধ্য করার চেষ্টার অংশ। রাশিয়া ইউক্রেনের এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রসিকিউটর জেনারেল আরও বলেছেন, ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে হামলার পাশাপাশি ১১ হাজার ইউক্রেনীয় শিশুকে জোর করে রাশিয়া নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, তার কার্যালয় ৪৯ হাজার যুদ্ধাপরাধ ও আগ্রাসনের অপরাধের তদন্ত করছে। রাশিয়ার দখলকৃত সব অঞ্চলে একই ধরনের আচরণ দেখা গেছে।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ১৪টি অঞ্চল ও রাজধানী কিয়েভে এখন সীমিতভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ