নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬ হাজার ৪৮৩ পিস ইয়াবা, ২১৯ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১ কেজি ১ গ্রাম গাঁজা ও ১ বোতল দেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে।











