spot_img
spot_img

বৃহস্পতিবার বার্ষিক সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করবে নুরানি তালিমুল কোরআন বোর্ড

নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন. টি.কিউ.বি)-এর সমাপনী পরীক্ষা ২০২১-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২ টায় জাতীয় প্রেসক্লাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এতে সভাপতি হিসেবে থাকবেন বোর্ডের মহাপরিচালক, ক্বারী বেলায়েত হুসাইন রহ. এর সাহেবজাদা মাওলানা মোহাম্মদ মসীহ উল্লাহ মাদানী। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে নূরানীর প্রশিক্ষক, প্রবীণ জিম্মাদার ও মুয়াল্লিমরা আলোচনা করবেন।

এবার সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রায় ২০ হাজার শিক্ষার্থী। দেশের ৬৪ জেলায় প্রায় ৮শ’ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ফল প্রকাশের বিষয়ে মাওলানা মোহাম্মদ মসীহ উল্লাহ মাদানী বলেন, করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের অনেকটা সময় নষ্ট হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে অল্প সময়ের মধ্যে পড়াশোনা করে শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা দিয়েছে এতে তারা আশাব্যঞ্জক ফলাফল করবে। আমরা শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানাচ্ছি ভবিষ্যতে তারা যেন স্বপ্নের পথে সামনে এগিয়ে যেতে পারে।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও www.nooraniboard ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ