spot_img

আমাদের ‘খেলা হবে’ স্লোগান ভাড়া নিয়েছে পশ্চিমবঙ্গ: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমাদের সেই স্লোগান ভাড়া নিয়েছে পশ্চিমবঙ্গসহ সব জায়গায়। আমি নারায়ণগঞ্জের ছোট্ট একটা মানুষ এক সময় বলেছিলাম ‘খেলা হবে’। ওই খেলা আজকে হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে ডিক্রিরচর গুদারাঘাট এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, সত্য কথা বলতে হয়। যদিও প্রকৃতভাবে কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে বলা মুসকিল। এর মধ্যে কিছু কিছু লোক আছে যারা আমার মতো চতুর তারা শেষ পর্যন্ত যায়নি। তারা অর্ধেক অবস্থায় ফিরে চলে আসছে। তারা একটু বুদ্ধিমান।

তিনি বলেন, নৌকাবাইচ খেলা আমি জীবনে প্রথম দেখেছি। খেলাটি দেখে অনেক ভালো লেগেছে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আমাদের গ্রামীণ যেসব খেলা আছে নৌকাবাইচ, হাডুডু, কাবাডি, সাঁতার খেলা হবে। সব ধরনের খেলা হবে। আমরা সব ধরনের খেলায় জিতবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ