spot_img

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে পদ্মায় এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, হঠাৎ ভোরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমানে এ রুটে ছোট বড় ১১টি ফেরি চলাচল করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ