ঘন কুয়াশার কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে নদীপথে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ভোর ৬টার দিকে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ভোর ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে প্রায় ৫ ঘণ্টা পর সকাল পৌনে ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এই রুটে ১১টি ফেরি চলাচল করছে।











