২৭শে ডিসেম্বর, যা আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের ৪৩তম বার্ষিকী হিসেবে ধরা হয়। এই দিনে প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন হাজার হাজার হানাদার বাহিনী নিয়ে আফগানিস্তান আক্রমণ করেছিল।
গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান হানাদার বাহিনীর এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের ১০ বছরের দখলদারিত্ব ও নৃশংসতায় আফগানিস্তান চতুর্দিক থেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। তাদের এই নিষ্ঠুর আক্রমণের কারণে লক্ষাধিক আফগান শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে ও লাখ লাখ মানুষ দেশান্তরিত হতে বাধ্য হয়েছিল।
ইতিহাসের সাক্ষী হওয়া এই বিষয়গুলি দেখায় যে, বিশ্বের কোনো পরাশক্তির আফগানিস্তানের মুসলিম ও উদ্যোগী জনগণের বিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে সন্দেহ করা উচিত নয়। আফগানরা যে কোনো পরিস্থিতিতে তাদের ভূমি রক্ষা করার জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত
বিবৃতিতে আফগান জনগণকে তাদের ভূমির স্বাধীনতা রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামী ইমারাত তার দেশ, ধর্মীয় মূল্যবোধ ও গোটা মুসলিম জাতির সেবা ও সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











