ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলের গভর্নর শেখ মুহাম্মাদ কাসিম খালিদ বলেছেন, দেশের নিরাপত্তা রক্ষায় ধর্মীয় পণ্ডিত ও সেনাবাহিনীর একই দায়িত্ব রয়েছে।
গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) কাবুল শহরের কিছু আলেমদের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
এ বৈঠকে কাবুলের আলেমগণ তাদের ক্রিয়াকলাপ ও কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেছেন।
তারা কাবুলের গভর্নরকে বর্তমান আফগানিস্তানের ইসলামী ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য সামগ্রিকভাবে নিজেদের উৎসর্গ করার আশ্বাস দিয়েছেন।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











