spot_img
spot_img

টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা

আমেরিকায় চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের ব্যবহার বন্ধের জন্য আগামী মাসে একটি বিলের ওপর ভোটের পরিকল্পনা করছে দ্য হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি।

প্যানেলের চেয়ারম্যান রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ম্যাককাউলের পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে টিকটক নিষিদ্ধ করার জন্য হোয়াইট হাউসকে আইনি সরঞ্জাম দেওয়া হবে।

ব্লুমবার্গ নিউজকে ম্যাককাউল জানান, উদ্বেগের বিষয় হলো অ্যাপটি ব্যবহার করে চীনা সরকার আমাদের উপর নজরদারি করার চেষ্টা করছে।

২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ব্যবহারকারীদের টিকটক ডাউনলোড করা থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপ্লিকেশনটির ব্যবহার বন্ধ করার চেষ্টা করেছিলেন।

কিন্তু ২০২১ সালের জুনে বাইডেন প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই প্রচেষ্টা পরিত্যাগ করে। এরপর ডিসেম্বরে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও টিকটক নিষিদ্ধ করার জন্য দ্বিপক্ষীয় আইন উন্মোচন করেন। এর উদ্দেশ্যই ছিল চীন ও রাশিয়ার প্রভাবিত যেকোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ