spot_img
spot_img

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩।

রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়।

পাকিস্তানের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ইসলামাবাদ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। প্রাথমিকভাবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিন্ডি এবং অন্যান্য এলাকায় কম্পন অনুভূত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ