spot_img
spot_img

খাদ্যের বিনিময়ে রাশিয়াকে বিপুল পরিমাণে অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া

খাদ্যপণ্যের পাশাপাশি যন্ত্রাংশ ও অস্ত্র তৈরির কাঁচামালের বিনিময়ে রাশিয়াকে ছয় হাজার ৭০০টি কনটেইনারে বহু সংখ্যক অস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া। এমনটাই অভিযোগ করেছে সিউল।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওনসিক সাংবাদিকদের এ কথা বলেন।

শিন ওনসিক বলেন, উত্তর কোরিয়ার পাঠানো এসব অস্ত্রের মধ্যে তিন মিলিয়নের বেশি কামানের গোলা ও কয়েক লাখ রাউন্ড গুলি রয়েছে। তবে এই তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি দক্ষিণ কোরিয়ার মন্ত্রী।

তিনি বলেন, কাঁচামাল এবং বিদ্যুতের ঘাটতির কারণে উত্তর কোরিয়ার শত শত অস্ত্র কারখানা তাদের সক্ষমতার প্রায় ৩০ শতাংশে চলছে। কিন্তু যারা রাশিয়ার জন্য আর্টিলারি শেল তৈরি করছে, তারা পুরোদমে কাজ করছে। অস্ত্রের বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে খাদ্য, কাঁচামাল এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহ করেছে।

শিনের দাবি জানান, অস্ত্রের বিনিময়ে উত্তর কোরিয়া কয়েক হাজার কনটেইনার পণ্য পেয়েছে। যার বেশিরভাগই খাবার। যা সেখানকার খাবারের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক বেশ জোরদার হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ সম্মেলনের জন্য রাশিয়া সফর করেন। ওই সফরে দুই নেতা সামরিক সহযোগিতা ও পিয়ংইয়ংয়ের উপগ্রহ কর্মসূচিতে সম্ভাব্য রাশিয়ান সহায়তার বিষয়ে আলোচনা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ