spot_img
spot_img

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়ির সামনে কোম্পানীগঞ্জ-দাগনভূঞা সড়কের পাশ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আমি ঢাকায় অবস্থান করছি। বিশেষজ্ঞ ছাড়া ককটেল নাকি পটকা বলা যাচ্ছে না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ