আগামী ১ এপ্রিল বাদ জুমআ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ডাকা জাতীয় মহাসমাবেশ সফলের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
আজ মঙ্গলবার (২৯ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মাহে রমজান আসার আগেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জনজীবনকে চরম দুর্বিষহ করে তুলেছে। সিন্ডিকেট সরকার দলীয় হওয়ায় সরকার সিন্ডিকেট ভাঙ্গতে পারছে না। দেশের সাধারণ মানুষের কথা ভেবে আমরা ১ এপ্রিল ঢাকায় জাতীয় মহাসমাবেশ ঘোষণা করেছি। মহাসমাবেশ সফলের মধ্য দিয়ে জনগণের অধিকার আদায় করতে হবে।










