আফগানিস্তান বিষয়ক প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ করতে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।
এক ভিডিও বার্তায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা আফগানিস্তানের শান্তির পরিবেশ এবং অর্থনৈতিক উন্নয়ন এবং সংযুক্তকারী প্রকল্প নিয়ে আলোচনা করবো।
চীন সফরের সময় বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন শাহ মাহমুদ কোরেশি। চীন, রাশিয়া, ইরাকসহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।











