সোমবার | ১৫ ডিসেম্বর | ২০২৫

জাতিসংঘ মহাসচিবের সফরের মাঝেই কিয়েভে রকেট হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার এই সফরের মাঝেই সেখানে রকেট হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব। এ সময় তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্যাপক সমালোচানা করেন।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদ ইউক্রেনে যুদ্ধ প্রতিহত করতে কিংবা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এটি ছিল প্রচণ্ড হতাশা ও ক্রোধের উৎস।

জাতিসংঘ মহাসচিব বলেন, আমাকে খুব স্পষ্ট করে বলতে দিন। (নিরাপত্তা পরিষদ) এই যুদ্ধ প্রতিরোধ ও বন্ধ করার জন্য তার ক্ষমতার সবকিছু করতে ব্যর্থ হয়েছে।

সূত্র: বিবিসি

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img