আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী জুলাইয়ে সীমিতসংখ্যক স্মারক পাসপোর্ট চালুর পরিকল্পনা করেছে হোয়াইট হাউস, যেখানে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি থাকবে।
বুধবার (২৯ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
আমেরিকার পররাষ্ট্র দপ্তর প্রকাশিত একটি নকশায় দেখা গেছে, পাসপোর্টে ট্রাম্পের ছবি আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা ও জাতীয় পতাকার মাঝখানে স্থাপন করা হয়েছে। একইসঙ্গে এতে সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষরও রাখা হয়েছে।
চলতি বছরের এপ্রিলের শুরুতে হোয়াইট হাউস ‘আর্ক অব ট্রাম্প’ নামে একটি বিশাল স্বর্ণাভ বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনাও প্রকাশ করে। ওয়াশিংটনে ২৫০ ফুট উচ্চতার এই স্থাপনার প্রাথমিক অনুমোদন মিললেও সাধারণ মানুষ ও সংরক্ষণবাদীদের পক্ষ থেকে এর ব্যাপক সমালোচনা হয়েছে।
এছাড়া, হোয়াইট হাউস ভবনের পূর্বাংশ ভেঙে সেখানে একটি বলরুম নির্মাণের পরিকল্পনাও নিয়েছেন ট্রাম্প।











