spot_img
spot_img

টেকনাফে ব্যাংকের ভেতর ইনচার্জের মরদেহ

টেকনাফে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ আমান ওয়াহিদের মরদেহ ব্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। নিহত আমান ওয়াহিদ টেকনাফ সাবরাং ইউনিয়নের মুন্ডাল ডেইল এলাকার বাসিন্দা। তিনি হ্নীলা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৯ জুন) সকালে ব্যাংকের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন তার সহকর্মীরা।

ব্যাংকের কর্মকর্তা ফায়সাল উদ্দিন জানান, আমান ওয়াহিদ যাতায়াত সমস্যার কারণে গত তিনদিন ধরে ব্যাংকে রাত্রিযাপন করছেন। তিনি গতকাল মাঝরাতে আমাকে ফোন করে জানায় তার মাথা ব্যথা ও খারাপ লাগছে। এরপর আজ সকালে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এসে আমান ওয়াহিদকে তার চেয়ারে বসা অবস্থায় মৃত দেখতে পান।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, ওই ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ